যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনি শংকর রায়সহ পাঁচ পুলিশ সদস্যকে শ্লীলতাহানির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
দু’দফায় বিচার বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল হওয়ায় আজ মঙ্গলবার ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম তাদের অব্যাহতির এ আদেশ দেন।
অব্যাহতি প্রাপ্তরা হলেন- যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনি শংকর রায় ও মুগদা থানার এসআই আবদুল কাদের, যাত্রাবাড়ী থানার এসআই জসিম ও জামাল এবং কনস্টেবল দেবাশীষ।
২০ জানুয়ারি মামলাটি দায়েরের পর ২১ জানুয়ারি ট্রাইব্যুনাল বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।