ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে

ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন প্রচলিত রীতি নীতির বিরোধী রদ্রিগো দুতের্তে। দুতের্তের মুখপাত্র বলেছেন নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তিনি দেশটিতে কঠোরভাবে অপরাধ দমন করতে সম্ভব হবেন।
 
যদিও সরকারি ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে দুতের্তে অনেক ভোটে এগিয়ে রয়েছেন জেনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মার রক্সাস পরাজয় মেনে নিয়েছেন।  ৭১ বছর বয়সী এই নেতা তাঁর নির্বাচনী প্রচারণায় বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচিত হয়েছেন।
 
প্রচারণায় দুতের্তে অর্থনীতি সংস্কার, অবকাঠামো উন্নয়ন, অসাম্য ও ভয়াবহ দুর্নীতি নির্মূলের বিষয়গুলোর পাশাপাশি চীনের সঙ্গে দক্ষিণ চীন সাগরের বিবদমান দ্বীপের মালিকানা তুলে ধরেছেন। গুরুত্ব দিয়েছেন আইন-শৃঙ্খলা পুনরুদ্ধারের বিষয়কে।
 
প্রচারণার সময়ে তার করা 'সন্ত্রাসীদের জবাই করা উচিত' ও 'অস্ট্রেলীয় এক মিশনারি নারীকে' হত্যা ও ধর্ষণে 'তারই প্রথম হওয়া' উচিত ছিলসহ নানান নেতিবাচক মন্তব্যের জন্য। ১৯৮৯ সালে দাভাদো অঞ্চলে তিনি মেয়র থাকাকালীন সময়েই কারাগারের দাঙ্গায় জ্যাকুলিন হ্যামিলস নামে ওই অস্ট্রেলীয় মিশনারি নারী হত্যা ও ধর্ষণের শিকার হয়েছিলেন। পরে অবশ্য নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন রদ্রিগো দুতের্তে।
 
এবার তার নির্বাচনের স্লোগান ছিল 'পরিবর্তন আসছে'। নির্বাচনী প্রচারণায় তিনি বলেছেন, নির্বাচিত হলে জনগণের মতামত নিয়েই দেশের সমস্যা নিরসনে উদ্যোগী হবেন। তার এই প্রচার তরুণদের মধ্যে বেশ সাড়া ফেলেছে বলে জানিয়েছে। দাভাও শহরে মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় শহরটির অপরাধ দমনে রদ্রিগো দুতের্তে ব্যাপক ভূমিকা পালন করেন। বিবিসি।