রাজনীতির মাঠে ইরফান!

২০০৮ সালের দিকে যখন কেউ জানতো না ইরফান খানকে তখনও তার পাশে এসে দাঁড়িয়েছিলেন বলিউড পরিচালক নিশিকান্ত কামাত। সুযোগ দিয়েছিলেন 'মুম্বাই মেরি জান' ছবিতে। এবার সেই নিশিকান্তের ছবি 'মাদারি'তে ব্যতিক্রমী এক ভূমিকায় আসছেন ইরফান।
 
'মাদারি' মূলত বিদ্রূপাত্মক মুভি। এর ট্যাগলাইন হল 'দেশ শু রাহা হে' বা দেশ ঘুমাচ্ছে। এতে ভারতের বর্তমান রাজনৈতিক ঘটনা-দুর্ঘটনা ব্যঙ্গাত্মকভাবে তুলে আনা হয়েছে। আর এতে রাজনীতিবিদের ভূমিকায় পর্দা মাতাবেন ইরফান।
 
শুরুতে গুঞ্জন উঠে, 'মাদারি'তে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক জীবনকে তুলে আনা হচ্ছে। বেশ কিছু দিন এমন গুঞ্জন শোনা গেলেও এ নিয়ে কিছু বলেননি ছবিটির পরিচালক।
 
কিছু দিন আগে নিশিকান্তের রকি হ্যান্ডসাম মুক্তি পায়। ছবিটি বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। তবে 'মাদারি' সাফল্য পাবে বলেই আশাবাদী নির্মাতারা। আগামী ১০ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র- হিন্দুস্তান টাইমস।
 
IMG0