প্রাণভিক্ষা না চাইলে যেকোনো সময় রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন না করলে যেকোনো সময় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
 
মঙ্গলবার বেলা ৩ টার দিকে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মতিউর রহমান নিজামী এখনও প্রাণভিক্ষার আবেদন করেননি। না করলে যেকোনো সময় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।