‘দুর্নীতিকে না বলার’ অঙ্গীকার শিক্ষার্থীদের

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরা ‘দুর্নীতিকে না বলার’ অঙ্গীকার করেছে।
 
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক কমিটির উদ্যোগে দুর্নীতি বিরোধী প্রচারণা ২০১৬ উপলক্ষ্যে ওই কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে এক আলোচনা সভায় শিক্ষার্থীরা এ অঙ্গীকার করেন।
 
এতে ওই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সভাপতি জেসমিন খানম।
 
আলোচনা সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক কমিটির সভাপতি জেসমিন খানম দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান।