সালমান খানের বিয়ে কবে হবে সেটা নিয়ে আগ্রহের অন্ত নেই। তবে তার খুব কাছের বন্ধু বলে খ্যাত ডেইজি শাহ বলেছেন, সালমান বিয়ে করুক তিনি সেটা চান না।
সালমান খানের কথিত বাগদত্তা লুলিয়া ভান্তুরের সঙ্গে ডেইজি শাহ-র সঙ্গে দ্বন্দ্বের খবরে সরগরম বলিউড। এর মধ্যেই ডেইজি বলেছেন সালমানের বিয়ে হোক সেটা তিনি চান না। লুলিয়ার সঙ্গে সালমানের বিয়ের গুজবের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি বিয়ের বিরোধী। তাই অবশ্যই আমি চাইবো না যে আমার বন্ধুরা বিয়ে করুক।
কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল লুলিয়া ভান্তুরের সঙ্গে ডেইজি শাহ-র চরম ঝগড়া হয়েছে। এমনকি সেই ঝগড়ায় সালমান কথিত প্রেমিকাকে নয় ডেইজিকেই সমর্থন করছেন। সোমবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই বিষয়ে ডেইজিকে প্রশ্ন করা হলে প্রথমে এড়িয়ে যেতে চান। পরে এই বিষয়ে সাংবাদিকরা চাপ দিলে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, এই বিষয়ে কিছুই বলার নেই। এখানে বিন্দুমাত্র সত্য নেই। ইন্ডিয়ান এক্সপ্রেস।
I