নগরকান্দায় ৪৮ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

ফরিদপুরের নগরকান্দায় ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে। এ ৬ষ্ঠ ধাপের নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মঙ্গলবার পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
 
এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৭জন ও সাধারণ সদস্য পদে ২৬৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে চরযশোরদী ইউনিয়নে ৭ জন, কোদালিয়া শহীদনগর ইউনিয়নে ৫জন, রামনগর ইউনিয়নে ৬ জন, তালমা ইউনিয়নে ৬ জন, ফুলসুতি ইউনিয়নে ৪ জন, পুরাপাড়া ইউনিয়নে ৪ জন, ডাঙ্গী ইউনিয়নে ৪ জন, কাইচাইল ইউনিয়নে ৫ জন ও লস্কদিয়া ইউনিয়নে ৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। আগামী ১১ ও ১২ মে যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।