জাতীয় মহিলা কাবাডির ফাইনালে বিজেএমসি ও আনসার

নবম জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বিজেএমসি ও বাংলাদেশ আনসার। মঙ্গলবার পল্টনস্ত কাবাডি স্টেডিয়ামে দুটি সেমিফাইনালে জয় দল দুটি। 
 
প্রথম খেলায় বিজেএমসি ৫৮-০৯  পয়েন্টে রাজশাহী জেলাকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ আনসার ও জামালপুর জেলা। ম্যাচে বাংলাদেশ আনসার ৫৯-২৩ পয়েন্টে জামালপুর জেলাকে পরাজিত করে ফাইনালের টিকিট পায়।
 
আগামীকাল বিকাল সোয়া তিনটায় ওয়ালটন নবম জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।