বের্নি সান্ডার্সের কাছে আরো একবার হেরে গেলেন হিলারি ক্লিনটন। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াইয়ে পশ্চিম ভার্জিনিয়ায় বের্নি সান্ডার্সের কাছে হেরে গেছেন তিনি।
ভারমন্টের এই সিনেটর নির্বাচনে বেশ ভুগচ্ছে হিলারিকে। এখন পর্যন্ত ডেমোক্রেট প্রেসিডেন্ট পদ প্রার্থিতার দৌড়ে সান্ডার্সকে পেছনে ফেলে বেশ এগিয়ে আছেন হিলারি। কিন্তু ইন্ডিয়ানা প্রিমিয়ার ও পশ্চিম ভার্জিনিয়ার জয় সান্ডার্সকে আশার আলো দেখাচ্ছে।
এদিকে রিপাবলিকান লড়াইয়ে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় পশ্চিম ভার্জিনিয়া ও নেবরাসকা থেকে বিজয়ী ঘোষণা করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। ফলে প্রার্থিতায় ভোটের লড়াইয়ে শেষ তার জন্য। কিন্তু সামনে রিপাবলিকান দলকে নিজের পক্ষে আনার জন্য বেশ ঘাম ঝরাতে হবে ট্রাম্পকে। বিবিসি