চট্টগ্রামে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

 
চট্টগ্রাম নগরীর দিদার মার্কেট এলাকায় বাসের ধাক্কায় নুরুল আমিন (৫০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন বাঁশখালী উপজেলার জলদি এলাকার ফজল আমিনের ছেলে।
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া জানান, সকালে রাস্তা পারাপারের সময় দিদার মার্কেট এলাকায় বাসের ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।