একরাম হত্যা মামলা আবার পেছালো স্বাক্ষ্য গ্রহণ

 
জেলায় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার ৩৪ জন আসামিকে ফেনী জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে হাজির করা হয়েছে। মামলার সাক্ষ্য গ্রহণের ধার্য দিন গতকাল মঙ্গলবার থাকায় চার জন সাক্ষী একরামুল হক একররামের স্ত্রী তাসলিমা আক্তার, আবুল বশর, মো. ইউছুপ ও আবু সাঈদকে আদালতে সাক্ষ্য দিতে হাজির করা হয়।
 
কিন্তু কুমিল্লা থেকে পুলিশ স্কট না পাওয়ায় ছয় জন আসামিকে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়নি। পরবর্তী তারিখে সাক্ষ্য গ্রহণ করা হবে বলে ফেনী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ জানান। মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী আদালতে উপস্থিত ছিল।