ক্যাটরিনাকে চুমু খেতে অস্বীকৃতি রণবীরের!

ছাড়াছাড়ি হয়ে গেছে দু’জনের, কিন্তু তবুও কাছাকাছি দুই মনের মানুষ। একে অপরকে দেখছেন, কিন্তু দু’জনের চোখই যেন পরস্পরের কাছে ম্রিয়মান। পেশাগত সম্পর্ক ছাড়া যেন আর কিছুই নেই বা ছিল না দু’জনের মাঝে।
 
বলছি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের কথা। ‘জাগা জাসুস’ মুভির চূড়ান্ত শিডিউল শুরু হয়েছে। আর তাই আলাদা ফ্লাইটে হলেও মরক্কোয় একত্রিত হয়েছেন দু’জন। অনুরাগ বসুর এই মুভির মূল গল্প এখানেই ধারণ করা হবে।
 
বলিউড লাইফ এক খবরে জানিয়েছে, নতুন এক সমস্যা পড়েছেন ‘জাগা জাসুস’-এর পরিচালক। ছবির একটি গানে ক্যাটকে চুমু দেবেন রণবীর, কিন্তু সেটাই করতে চাইছেন না তিনি! এতে আবারও শুটিং বন্ধের আশংকায় পড়েছেন অনুরাগ।