রাষ্ট্রপতি আবদুল হামিদ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বুধবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি পরলোকগত প্রমোদ মানকিনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।-বাসস।