চীনে বিপুল পরিমাণ নকল জেলিফিশ জব্দ

 
চীনে এক টন কৃত্রিম ‘জেলিফিশ’ জব্দ করা হয়েছে। উপকূলীয় ঝেজিয়াং প্রদেশের হুঝোউয়ের একটি খাদ্য বাজার থেকে এগুলো আটক করা হয়। স্থানীয় সরকার এর ওয়েবসাইট থেকে এ কথা জানা গেছে।
 
পার্শ্ববর্তী জিয়াংসুতে খুচরা বাজারে সরবরাহকারীরা ধরা পড়ার আগে ১০ টনের বেশি কৃত্রিম জেলিফিশ বিক্রি করে। তাদের মধ্যে দুটি অপরাধী চক্র ১ লাখ ৭০ হাজার ইউয়ানের (২৬ হাজার মার্কিন ডলার) মূল্যের এই অবৈধ মাছ বিক্রি করে।
 
পুলিশ দুটি পৃথক স্থানে অভিযান চলিয়ে মোট ৬ জনকে আটক করেছে। পুলিশ ঘটনাটির আরো তদন্ত করবে। খবর: এএফপি।