৫ অস্ট্রেলীয় নাগরিকের আইএসে যোগ দেয়ার চেষ্টা ব্যর্থ

 
অস্ট্রেলিয়া থেকে ইসলামিক স্টেট(আইএস) গ্রুপে যোগ দিতে যাওয়ার পরিকল্পনা করায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা মাছধরা একটি ছোট নৌকা ব্যবহার করে সাগর পাড়ি দিতে চেয়েছিল।
 
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে ইন্দোনেশিয়ায় যাওয়ার সময় পুলিশ তাদের গ্রেফতার করে।
 
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানায়, এদের মধ্যে উগ্র ধর্মীয় নেতা মুসা সেরান্টোনিও রয়েছে।
 
খবরে বলা হয়, আইএসে যোগ দেয়ার কোন উপায় খুঁজে বের করার আগে তারা কেপইয়র্ক থেকে ইন্দোনেশিয়ায় পৌঁছাতে চেয়েছিল।
 
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের এক মুখপাত্র বলেন, আইএসে যোগ দিতে যাওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে ২০১৪ সালে ফিলিপাইনের সেবু দ্বীপ থেকে মুসা সেরান্টোনিওকে গ্রেফতার করে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল।-বাসস।