রংপুরের তারাগঞ্জ উপজেলায় পরীক্ষায় অকৃতকার্য হওয়ার আশঙ্কায় এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। মৃত. রিফা সুইটসাইড নোট হিসেবে তার ব্যক্তিগত ডায়েরিতে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার শঙ্কার কথা জানিয়ে লিখে, ‘আব্বু-আম্মু আপনাদের আশা আমি পূরণ করতে পারলাম না।’
মঙ্গলবার রাতে ফলাফল প্রকাশের একদিন আগে গলায় ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে।
বুধবার এসএসসির ফল প্রকাশ হলো। সত্যিই রিফা পরীক্ষায় অকৃতকার্য হলো।
জানা গেছে, উপজেলা সদর ঘনিরামপুর শিয়ালডাঙ্গা গ্রামে তাদের ভাড়া বাসার উত্তর দুয়ারী আধাপাকা ঘরে বৈদ্যুতিক ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রিফান। তার বাবা ওয়াদুদ আলী উপজেলার চিলাপাক বছির উদ্দিন দাখিল মাদরাসার শিক্ষক।
বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল ইসলাম (মিঠু) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।