বায়ার্নে যোগ দিলেন হামেল ও সানচেজ

ইউরোপের প্রায় সব লিগেরই শিরোপা নিশ্চিত করে ফেলেছে ক্লাবগুলো। লিগ শেষের পথে। এখন চলছে ট্রান্সফার মৌসুম। ফর্মে থাকা খেলোয়াড়দের দলে ভেড়াতে টাকা নিয়ে নেমেছে ক্লাবগুলো।
 
এর মাঝেই বরুশিয়া ডর্টমুন্ড অধিনায়ক ম্যাটস হামেলসকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে, বেনফিকা থেকে উদীয়মান পর্তুগিজ মিডফিল্ডার রেনাতো সানচেজের সঙ্গেও চুক্তি সম্পন্ন করেছে জার্মান জায়ান্টরা।
 
২০০৮ সালে শৈশবের ক্লাব বায়ার্ন ছেড়ে ডর্টুমন্ডে যোগ দেন হামেলস। এবার সাবেক ক্লাবের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করেছেন জার্মান সেন্টার ব্যাক। চলতি মৌসুম শেষে আগামী ১ জুলাই তার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় প্রত্যাবর্তন ঘটবে।
 
গত মাসের শেষদিকে ক্লাবের কাছে মারিও গুটেজও রবার্ট লেভানডফস্কির পথ ধরে বায়ার্নে যোগ দেয়ার ইচ্ছার কথা ব্যক্ত করেছিলেন হামেলস। অবশেষে সেটিই এখন বাস্তবে রূপ নিল। অবশ্য চুক্তির আর্থিক অঙ্কের বিষয়টি জানা যায়নি।