লেস্টার সিটিকে তাদের ইতিহাসে প্রথম লিগ শিরোপা জেতানো ক্লদিও রানিয়েরির সঙ্গে নতুন চুক্তি নিয়ে শিগগিরই আলোচনা শুরু করার কথা জানিয়েছেন ক্লাবটির সহ-সভাপতি আইয়াওয়াত শ্রিবধানাপ্রভা।
গত মৌসুমে কোনো মতে অবনমন এড়ানো লেস্টার এবার পুরো ফুটবল বিশ্বকে বিস্ময় উপহার দিয়ে ২ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করে। লেস্টারকে শিরোপা জেতানোর পর ৬৪ বছর বয়সী রানিয়েরি বলেছিলেন, এই ক্লাবেই থেকে যেতে চান তিনি।
আইয়াওয়াত বলেন, মৌসুম শেষে আমরা এটা (নতুন চুক্তি) নিয়ে তার সঙ্গে কথা বলব। আমরা এক সঙ্গে বসব। গত জুলাইয়ে ৩ বছরের চুক্তিতে লেস্টারের দায়িত্ব নিয়েছিলেন রানিয়েরি। আগামী রবিবার চেলসির মাঠে এ মৌসুমে নিজেদের শেষ ম্যাচটি খেলবে লেস্টার। গোল.কম।