রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের চার মাস পরে ফ্ল্যাট পরিবর্তন করেছেন ক্যাটরিনা। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সাবেক প্রেমিক সালমান খানের বাড়ির আশেপাশেই নতুন ফ্ল্যাট ভাড়া করেছেন তিনি।
বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনা কাইফের প্রেম বিচ্ছেদ হয়েছে চার মাস হয়ে গেল। কিন্তু এখনও রেশ কাটেনি এর। নিত্য নতুন খবর তাদের ঘিরে বেরিয়ে আসছে প্রতিনিয়তই। বিয়ে করবেন বলে প্রেমিকাকে নিয়ে একসঙ্গে বসবাস শুরু করে দিয়েছিলেন রণবীর। সেজন্য মুম্বাইয়ের কার্টার রোডে একটি ফ্ল্যাট ভাড়া করেন ঋষিপুত্র।
ব্রেক-আপ হওয়ার চার মাস পর শোনা যাচ্ছে কার্টার রোডের ওই ফ্ল্যাট ছেড়ে দিয়েছেন ক্যাটরিনা। চুক্তি অনুযায়ী ভাড়ার মেয়াদও শেষ হয়ে গেছে। শুধু তাই নয়, মুম্বাইতে নতুন একটি ফ্ল্যাট পেয়েছেন তিনি। মজার ব্যাপার হচ্ছে, নতুন এ বাড়িটি কাটরিনার । রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর মাথার ওপর ছায়া হিসেবে আছেন ৫০ বছর বয়সী এ সুপারস্টার। শোনা যাচ্ছে, সালমানের সঙ্গে যোগাযোগের সুবিধার্থেই তারই বাড়ির পাশে ফ্ল্যাট ভাড়া নিতে যাচ্ছেন ক্যাটরিনা। টাইমস অব ইন্ডিয়া।