দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় ফলাফলের শীর্ষে রয়েছে রংপুর জেলা।
রংপুর বিভাগের ৮টি জেলার ২৫৬৯টি বিদ্যালয়ের ১ লাখ ৪৯ হাজার ৫৯২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হন ১লাখ ৩৪ হাজার ২১জন। রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে রংপুর জেলার পাসের হার ৯২ দশমিক ২১ ভাগ। নীলফামারী জেলার পাসের হার ৯১ দশমিক ৯৯ ভাগ। পঞ্চগড় জেলার পাসের হার ৯০ দশমিক ৯১ ভাগ। ঠাকুরগাঁও জেলার পাসের হার ৯০ দশমিক ৩৩ ভাগ। গাইবান্ধা জেলার পাসের হার ৮৯ দশমিক ৬৬ ভাগ। কুড়িগ্রাম জেলার পাসের হার ৮৬ দশমিক ২৬ ভাগ। দিনাজপুর জেলার পাসের হার ৮৬ দশমিক ১৬ ভাগ।