ফেনীতে ইউএনওকে হামলা মামলার ২ আসামির আত্মসমর্পণ

ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএইচএম রাকিব হায়দারের ওপর হামলা মামলায় প্রধান আসামি ও আওয়ামী লীগ নেতা খায়রুল বসর তপন ও চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন বুইজ্জা আত্মসমর্পণ করেন।
 
বুধবার ফেনী জেলা জজ কোর্টের দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজেস চৌধুরীর আদালতে তারা আত্মসমর্পণ করেন।
 
আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরেণের নির্দেশ দেন। এই মামলার অপর আসামিদের কোর্টে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
 
আসামি পক্ষের আইনজীবী জাহিদ হোসেন খসরু বলেন, ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.এইচ.এম রাকিব হায়দারের ওপর হামলা মামলায় প্রধান আসামি খায়রুল বসর তপন ও জসিম উদ্দিন বুইজ্জা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজেস চৌধুরীর আদালতে আন্তসমর্পণ করেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এই মামলার অপর আসামি রাশেদুল হাসান, আবদুল মান্নান, পারভেজ, নাছির উদ্দিন, আবু তৈয়ব মাসুম, ফারুক আহম্মদকে কোর্টে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
 
উল্লেখ্য, গত ৬ মে শুক্রবার দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার চিতলীয়া ন্যাশনাল আইডিয়াল স্কুলের সামনে পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.এইচ.এম রাকিব হায়দারের ওপর হামলা করা হয়। এ ঘটনায় পরশুরাম উপজেলা নির্বাহী অফিসারের গাড়িচালক আবুল কাশেম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে ৬ মে পরশুরাম মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।