কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে বুধবার সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আবৃত্তিবিষয়ক সংগঠন ‘ওংকার শৃণুতা’-এর প্রযোজনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ওংকার শৃণুতা, অমৃতাক্ষর, বাঁক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘অ’ ও উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্যনাট্য, রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।