মাটিরাঙা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউছুফ চৌধুরীর বিরূদ্ধে অর্থ-আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।
দুদকের সহকারী পরিচালক জাহিদ সালাম বুধবার রাত ৭টার দিকে মাটিরাঙা থানায় এই মামলা দায়ের করেন।
মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ শাহদাত হোসেন টিটু বলেন, পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের নামে ভুয়া প্রকল্প দেখিয়েছে মেয়র আবু ইউছুফ চৌধুরী। এ মামলায় পৌরসভার কার্য্য-সহকারী আনোয়ার হোসেন এবং সচিব অনিল চন্দ্র ত্রিপুরাকে আসামি করা হয়েছে। মামলায় তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি দীর্ঘদিন তদন্ত করার পরে অভিযোগের সত্যতা পেয়ে বুধবার এই মামলা দায়ের করা হয়েছে।