খুলনায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পেয়ে অভিমান করে তানিয়া (১৬) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার রাতে নগরীর খালিশপুরের প্লাাটিনাম জুবিলি জুটমিল কলোনিতে এই ঘটনা ঘটে।
নিহত তানিয়া প্লাাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিক মো. ইউনুস মোল্লার মেয়ে।
এলাকাবাসী জানায়, বুধবার এসএসসি পরীক্ষার ফলাফলে তানিয়া জিপিএ-৪ পায়। কিন্তু তার প্রত্যাশা ছিল জিপিএ-৫ পাওয়ার। এতে সারাদিন অভিমানে থেকে রাতে সে নিজ ঘরের আঁঁড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।