মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে দলটির ডাকা ২৪ ঘণ্টার হরতালে রাজধানীতে তেমন কোনো প্রভাব পড়েনি। অন্য দিনের মতো বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে যানজট দেখা গেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত হরতাল আহ্বানকারীদের কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি।
এদিকে, হরতালে যেকোনো ধরনের নাশকতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি ৠাব সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে রাজধানীর শ্যামলী, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, হাতিরঝিল, বনানী, মগবাজার, রমনা, প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্রই দেখা যায়।