জামায়াতের হরতালে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির জানান, জামায়াতের নেতাকর্মীরা আশুলিয়ায় নাশকতা করতে পারে এম গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। আটকদের আশুলিয়া থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।