সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অটো-ভ্যানের ব্যাটারি চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  এর চালক মারা গেছেন। নিহত মিজানুর রহমান (২৮) ওই গ্রামের নীল মিয়ার ছেলে।
 
বুধবার রাতে উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা (ছড়ারপাড়) গ্রামে এ ঘটনা ঘটে।
 
দামোদরপুর ইউপির চেয়ারম্যান মনোয়ারুল হাসান জীম মন্ডল জানান, রাত আটটার দিকে প্রতিবেশী আব্দুস ছাত্তারের বাড়িতে গিয়ে অটো ভ্যানের ব্যাটারি চার্জ দেয়ার সময় মিজানুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।