চরফ্যাশন হাসপাতালের পলেস্তারা খসে আহত ৪

ভোলার চরফ্যাশনে হাসপাতালের দেয়ালের পলেস্তারা খসে পড়ে আহত হয়েছে ৪ জন।
 
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো- ওই হাসপাতালে চিকিৎসাধীন শিশু সোলেমান (২) ও তার তিন স্বজন।
 
চরফ্যাশন হাসপাতালের টিএইচও ডা. সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শিশু ওয়ার্ডের ৩০ নম্বর শয্যায় পলেস্তারা খসে পড়ে। এ সময় নিউমোনিয়ায় আক্রান্ত শিশু সোলেমান, তার তিন স্বজন কালাম মাঝি, রূপবান ও রুমানা আহত হন। এ ঘটনার পর ওয়ার্ড থেকে চিকিৎসাধীন ২৮ রোগীকে সরিয়ে নেয়া হয়েছে।