নরসিংদীর রায়পুরা উপজেলায় বজ্রপাতে জোসনা বেগমে (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার উপজেলার ফকিরেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে ওই গ্রামের নদীর পাড়ে শুকানোর জন্য রাখা গোবরের চট আনতে যায় জোছনা বেগম। এ সময় হঠাৎ বিকট শব্দে তার উপর বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় বজ্রপাতে আহত তায়েব আলী (১৭) ও মেহর বেগম (৪০) নামে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।