ভারতে ট্রাম্পের জন্য পূজা অর্চনা

ভারতের একটি হিন্দু গোষ্ঠী রীতিমত পূজা অর্চনা শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের জন্য। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যেন ট্রাম্প বিজয়ী হন সেজন্য প্রার্থনার আয়োজন করেছে হিন্দু সেনা গ্রুপের সদস্যরা।
 
 
ডান পন্থী এ হিন্দু গোষ্ঠীটির কাছে  ট্রাম্প এতোটা প্রিয় হবার কারণও সেই মুসলিম বিরোধী মন্তব্য যেখানে তিনি মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার কথা বলেছিলেন। দিল্লিতে বুধবার এ হিন্দু সংগঠনটি ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রার্থনার আয়োজন করে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ভিষ্ণু গুপ্ত বলছেন, একমাত্র ডোনাল্ড ট্রাম্পই মানবতাকে রক্ষা করতে পারেন।
 
নির্বাচনী প্রচারণার শুরু থেকেই নানা বিতর্কিত মন্তব্যের জন্য আলোচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। মুসলিম, অভিবাসী ও নারীদের নিয়ে করা তার মন্তব্যের সমালোচনা হয়েছে বিস্তর। কিন্তু তা সত্ত্বেও মনোনয়ন বাছাই প্রক্রিয়ার ভোটাভুটিতে একের পর এক রাজ্যে বিজয়ী হয়েছেন তিনি। কার্যত দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তিনি এখন একাই মাঠে রয়েছেন। বিবিসি।