ব্রাহ্মণবাড়িয়ায় ক্লিনিকে অভিযান, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া এক চিকিৎসককে কারাদণ্ড দিয়েছে আদালত।
 
বৃহস্পতিবার জেলা শহরের একটি ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় শাখাওয়াত হোসেন শাকিল (২৭) নামে এক ভুয়া চিকিৎসককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
 
জানা গেছে, দুপুরে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট বিএম রুহুল আমিন রিমনের ভ্রাম্যমাণ আদালত শহরের মেড্ডাস্থ মেডিনোভা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়। এ সময় লাইসেন্স দেখাতে না পারায় মেডিনোভা কর্তৃপক্ষকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড, ডাক্তারি সনদ না থাকায় ভুয়া চিকিৎসক শাখাওয়াত হোসেনকে ১৫ দিনের কারাদণ্ড, টেকনিশিয়ান মিজানুর রহমানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিনি মাসের কারাদণ্ড প্রদান করা হয়।পরে ক্লিনিকটিকে সিলগালা করে দেয়া হয়।
 
এ সময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক আব্দুল কাদির নোমান উপস্থিত ছিলেন।