শাবিপ্রবিতে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে দলটির ডাকা হরতাল প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
 
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ফুডকোর্টের সামনে অবস্থান নেন শাবিপ্রবি ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় তারা জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধবিরোধী স্লোগান দেন। পরে দুপুর ১টায় ফুডফোর্ট থেকে হরতালবিরোধী মিছিল বের করা হয়।
 
সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেন।