বগুড়ায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ (৫) ওই গ্রামের সোহেল রানার ছেলে।
 
জানা গেছে, দুপুরে নাহিদ বাড়ির পাশে পুকুরের ধারে খেলা করছিল। খেলার কোনো এক সময় সে পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।