বগুড়ার পাঁচ উপজেলা থেকে জামায়াত-শিবিরের ১৬ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিনগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জেলার নন্দীগ্রাম উপজেলায় শিবিরের চারজন, শেরপুরে জামায়াতের তিনজন, কাহালুতে জামায়াতের চারজন, আদমদীঘিতে জামায়াতের এক নেতা ও দুপচাঁচিয়া উপজেলায় জামায়াতের চার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।