কক্সবাজারের টেকনাফে আলাদা অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাবড়িসহ এক অটোরিক্সা চালককে আটক করেছে পুলিশ ও বিজিবি। আটক অটোরিক্সা চালক মাহবুব উল্লাহ (৩৮) টেকনাফের সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়ার মৃত নুর আহমদের ছেলে।
পুলিশ জানায়, বৃহসপতিবার ভোরে সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ায় এলাকা দিয়ে ইয়াবার চালান পাচারের গোপন সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল মজিদ ও পুলিশ পরিদর্শক তদন্ত মো. কবির হোসনের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফগামী একটি অটোরিক্সাকে থামানোর সংকেত দিলে পালানোর চেষ্টাকালে চালক মাহবুব উল্লাহসহ অটোরিক্সাটি আটক করে। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে একটি ইয়াবা বস্তা উদ্ধার করে। ওই বস্তা থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। যার দাম ৩ কোটি ৬০ লাখ টাকা।