খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘আমরা স্পষ্ট বলতে চাই, জামায়াত একটি সন্ত্রাসী দল, যুদ্ধাপরাধী দল। আর তাই যথাসময়েই আমরা জামায়াতকে নিষিদ্ধ করব। আর এটি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই করা হবে।’
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের হরতালবিরোধী প্রতিবাদী অবস্থানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীকে মতিউর রহমান নিজামী সবচেয়ে বেশি সহায়তা করেছেন।