কালীগঞ্জে পুলিশ-সন্ত্রাসী ‘বন্দুকযুদ্ধ’, গ্রেফতার ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুবর্ণসরা গ্রামে বৃহস্পতিবার দুপুরে পুলিশ-সন্ত্রাসী ‘বন্দুকযুদ্ধে’ হয়েছে।
 
পরে গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী বাহিনীর প্রধান ইমরান হোসেন সোনাকে  গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৩ পুলিশ আহত হন।
 
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, পুলিশ গোপন সুত্রে খবর পায়- সন্ত্রাসী সোনা তার বাহিনী নিয়ে সুবর্ণসরা গ্রামে অবস্থান করছে। পুলিশ  দুপুরে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোনা বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় সোনা বাহিনীর অন্যরা পালিয়ে যায়। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় সোনাকে গ্রেফতার করে। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এ ঘটনায় এসআই আশরাফ হোসেন, কনস্টেবল বিপ্লব কুমার ও  জাহিদ হোসেন আহত হয়েছেন। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, সোনা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যা মামলা আছে।