ঢাকার ভলিবল লিগে খেলতে আসলেন তিন বিদেশি খেলোয়ার। চলমান ন্যাশনাল ব্যাংক ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর হয়ে খেলতে ঢাকায় এসেছেন ইরানের তিন ভলিবল খেলোয়াড়।
প্রিমিয়ার লিগে এবারই প্রথম খেলতে দেখা যাবে এই তিন বিদেশি খেলোয়াড়কে। এরা হলেন আরিফ মুরাদি, নিমা ইস্পানদিয়ারী ও আলী রেজা মুরাদী। এই তিনজন ইরানের সুপার লিগে খেলেন।
বৃহস্পতিবার (১২ মে) ন্যাশনাল ব্যাংক ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগের নির্ধারিত সময়ে দুটি খেলা শুরু হলেও এক পর্যায়ে ভারী বৃষ্টির কারণে খেলা চালোনো সম্ভব হয়নি। ফলে তিনটি ম্যাচই পরিত্যক্ত ঘোষণা করে লীগ কমিটি।