ঝিকরগাছায় অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

যশোরের ঝিকরগাছা থেকে আক্তারুজ্জামান নামে এক যুবলীগ নেতাকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-৬।
 
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার পার বাজারের হাজী ইসহাক মার্কেট থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও শর্টগানসহ তিনটি অস্ত্র উদ্ধার করা হয় বলে র‌্যাব দাবি করেছে।আক্তারুজ্জামান উপজেলার পুরন্দপুর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে। আক্তারুজ্জামান উপজেলা যুবলীগের সহ-সম্পাদক। ১০ বছর আগে তিনি বিএনপি থেকে থানা আওয়ামী লীগে যোগ দেন।
 
 
আক্তারুজ্জামানের ‍বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।