চট্টগ্রামে দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেফতার, দুটি বন্দুক উদ্ধার

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার শাপলা আবাসিক এলাকা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী আব্দুর রশীদকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
 
এসময় তার কাছ থেকে দেশে তৈরি দু'টি বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আব্দুর রশীদ পটিয়া উপজেলার হরিনখাইন গ্রামের রফিক সওদাগরের ছেলে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নগরীর টেক্সটাইল এলাকায় ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ কুমার দাস জানান, আব্দুর রশীদ একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিন্নমূলদের পাহাড়ে গিয়ে জায়গা দখল, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় দুইটি মামলা রয়েছে। এছাড়া আদালতেও একটি মামলা বিচারাধীন রয়েছে।