রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদে গৃহীত ১৪টি বিলে বৃহস্পতিবার সম্মতি দিয়েছেন। দশম জাতীয় সংসদের দশম অধিবেশনে অংশগ্রহণকারী সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে এই ১৪টি বিল গৃহীত হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
যে ১৪টি বিলে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন, সেগুলো হচ্ছে- আর্মি (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬, ক্যাডেট কলেজ (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬, এয়ারফোর্স (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬, সিভিল কোর্টস (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬, কোর্ট ফিস (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬, প্রতিরক্ষা কর্মবিভাগ (কতিপয় আইন সংশোধন) বিল-২০১৬, প্রতিরক্ষা কর্মবিভাগ (সর্বাধিনায়কতা) বিল-২০১৬, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিল-২০১৬, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল-২০১৬, দ্যা প্রেসিডেন্ট'স (রেমুনারেশনস এন্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬,দ্যা প্রাইম মিনিস্টার'স (রেমুনারেশনস এন্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬, স্পিকার’স এবং ডেপুটি স্পিকার’স (রেমুনারেশনস এন্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬, দ্যা মিনিস্টার’স, মিনিস্টার অব স্টেট এবং ডেপুটি মিনিস্টার’স (রেমুনারেশনস এন্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬ এবং মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশনস এন্ড এ্যালাউন্সেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬।