নীলফামারীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু

গোসল করতে গিয়ে বুড়িখোড়া নদীতে ডুবে মৃত্যু হয়েছে ৭ বছরের শিশু খুশী আক্তারের (৭)। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
 
খুশী নীলফামারী জেলা সদরের চাপড়াসরমজানী ইউনিয়নের ইটাচালী গ্রামের আব্দুর রশিদের মেয়ে। সে চাপড়াসরমজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। 
 
ঘটনাটি নিশ্চিত করে ইউনিয়নের চেয়ারম্যান আসাদুল হক চৌধুরী জানান, স্কুল ছুটির পর বাড়ি ফিরে বাড়ির পাশে বুড়িখোড়া নদীতে গোসল করতে নামলে শিশুটি ডুবে মারা যায়।