নোবিপ্রবিতে ৩ ডিসেম্বর থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাশ শুরু

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯  শিক্ষাবর্ষের স্নাতক (১ম বর্ষ) শ্রেণির ক্লাশ আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হবে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৬ থেকে ২৮ অক্টোবর তিন দিনব্যাপী স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সম্মান শ্রেণির প্রকৌশল ও প্রযুক্তি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও মানবিক, ব্যবসায় প্রশাসন, শিক্ষা বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদসহ ৬টি অনুষদ এবং আইআইটি ও আইআইএসসহ ২টি ইনস্টিটিউটের অধীনে মোট ৩০টি বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩০ অক্টোবর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। মেধা ও কোটাসহ ভর্তি কার্যক্রম চলে ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। এ শিক্ষাবর্ষে ৩০টি বিষয়ে ১৩৩৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। নতুন ৭টি বিষয় যোগ হওয়ায় আরো বেশি সংখ্যক শিক্ষার্থী নোবিপ্রবিতে ভর্তি হওয়ার সুযোগ পায়। 

ইত্তেফাক/নূহু