ইয়েমেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় বন্দর নগরী মুকাল্লার বাইরে বৃহস্পতিবার আল-কায়েদা জঙ্গিরা সরকারি সৈন্যদের ওপর হামলা চালিয়েছে। তিন আত্মঘাতী জঙ্গির এই হামলায় অন্তত ১৩ জন সৈন্য নিহত হয়।
এক সামরিক কর্মকর্তা একথা জানান। কর্মকর্তারা জানান, নগরীর পূর্ব উপকণ্ঠে আত্মঘাতী হামলাকারীরা ছাড়াও বেশ কয়েকজন সৈন্য হতাহত হয়েছে।
গত মাসে সরকারি সৈন্যরা আল-কায়েদা জঙ্গিদের হটিয়ে এই শহরটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সূত্র: এএফপি