যাত্রাবাড়ীতে ১১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

 
লবণবাহী ট্রাক থেকে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় রাকিব (২২) ও নূরুজ্জামান (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।  
 
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশন‍ার মারুকুর খালেদ জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর ধনিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে একটি লবণবাহী ট্রাকে তল্লাশি চালানো হয়। লবণের বিভিন্ন কার্টন থেকে পলিথিনে ভরা কয়েকটি প্যাকেট উদ্ধার করা হয়। ওইসব প্যাকেটে মোট ১১ হাজার ইয়াবা ছিল।
 
চট্টগ্রামের কর্ণফুলি থেকে এসব লবণ ট্রাক বোঝাই করে ঢাকায় আসছিল। ওই ট্রাক থেকে এই দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রফতার করা হয়।