জার্মানিতে প্রথমবারের মত মুসলিম স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুহতেরেম আরাস। ইতিহাস সৃষ্টিকারী এই নির্বাচনে অভিবাসনবিরোধী ডানপন্থী দল 'অল্টারনেটিভ ফর জার্মানি'কে (এএফডি) হারিয়েছেন তিনি। এদিকে তার জয়ের পর প্রথম পার্লামেন্ট অধিবেশনে অংশ নেবে না বলে জানিয়েছে এএফডি।
মুহতেরেম আরাস জার্মানির গ্রিন পার্টির সদস্য। বুধবার এএফডিকে হটিয়ে বাডেন উটেমবার্গ প্রদেশে পার্লামেন্ট স্পিকার নির্বাচিত হন তিনি।
এদিকে নির্বচনে সংখ্যাগরিষ্ঠতার ভোটে জয় পেয়ে আরাস বলেন, 'আজ আমরা ইতিহাস তৈরি করেছি।' এদিকে নিজের বিজয়ের কারণ সম্পর্কে তিনি বলেন, মুক্তমন, সহনশীলতা এবং ঐক্যেরই সফল নিদর্শন এই বিজয়।
উল্লেখ্য, তুরস্কে জন্মান মুহতেরেম আরাস। তিনি ছোটবেলায় তার বাবা-মার সঙ্গে জার্মানির স্টুটগার্ট শহরের কাছাকাছি একটি এলাকায় বসবাস করেন। এরপর অর্থনীতি বিষয়ে পড়াশোনা শেষে নিজে একটি ট্যাক্স পরামর্শক প্রতিষ্ঠান খোলেন। ১৯৯২ সালে শুরু হয় তার রাজনৈতিক জীবন। ইন্ডিপেনডেন্ট ডটকম ইউকে।