ভারতীয় নৌ কর্মকর্তাদের স্ত্রী অদলবদলের মামলায় বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ২০১৩ সালের চাঞ্চল্যকর এই ঘটনার এক পিটিশনের জবাবে কেরালা পুলিশের ডিআইজিকে তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে দ্রুত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
কোর্টে দাখিল করা এক অভিযোগে এক নেভি কর্মকর্তার স্ত্রী বলেন, তার স্বামীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা ২০১২ সালে স্ত্রী অদল বদলের প্রস্তাব দেন। এমনকি তার স্বামী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে হুমকি পর্যন্ত দেয়া হয়। ওই কর্মকর্তার স্ত্রী আরো বলেন, কোচি বেসের শীর্ষ কর্মকর্তাদের কাছে অভিযোগ জানালেও তারা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।
সেই সময়ের প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ভারতীয় নৌ বাহিনী বলেছে এই অভিযোগের কোনো ভিত্তি নেই। জানা গেছে, ভারতের প্রধান বিচারপতি টিএস ঠাকুর ও বিচারপতি আর ভানুমতিকে নিয়ে গঠিত বেঞ্চ কেরালা পুলিশকে দ্রুততার সঙ্গে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। জি নিউজ।