শিশির-সাকিব ও অব্রি

 
বাবা হবার পর কন্যা আলাইনা হাসান অব্রি ও উম্মে আল হাসান শিশিরের সঙ্গে বেশ দারুণ সময় কাটাচ্ছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
 
কিছুদিন আগেও ফর্ম নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলেন সাকিব আল হাসান। বল হাতে কিছুটা ছন্দে থাকলেও ব্যাট হাতে বারবার ছন্দ পতনে বেশ বিরক্ত ছিলেন তিনি। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরে ব্যাট হাতে সেই ছন্দ ফিরে আসার পরপর আবার উচ্ছ্বাসে ভাসছে স্ত্রী শিশির ও অব্রিকে নিয়ে। সম্প্রতি ফেসবুকের এক ছবিই তার প্রমাণ। কলকাতার আইটিসি সোনার হোটেলে হাসি মুখে দেখা যাচ্ছে এই পরিবারকে।
 
উল্লেখ্য, এবারের আইপিএল-এ দশ ম্যাচের ছয়টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থান বেশ পাকাপোক্ত করেছে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স।
ছবিতে ছোট্ট শিশির ও সাকিবের মধ্যখানে অব্রি।