‘নির্ধারিত সময়ের আগেই ৩ সেতুর নির্মাণ কাজ শেষে হবে’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের আওতাধীন ২য় কাচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হবে।
 
শনিবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা সেতু এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, তিন সেতুর কাজের অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমে এতোদিন কিছু প্রকাশ করা না হলেও সেতু তিনটির কাজ অনেক দূর এগিয়ে গেছে।
 
২০১৮ সালের নভেম্বরে সেতু ৩টি যান চলাচলের জন্য খুলে দেয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই শেষ হবে সেতু তিনটির কাজ। চলতি বছরের আগস্ট মাসে টেস্ট ও সেপ্টেম্বর মাসে মূল পাইল স্থাপনের কাজ শুরু করা হবে।
 
তিনি আরো বলেন, সেতু তিনটিতে সর্বাধুনিক প্রযুক্তি নেরো বক্স স্টিল গার্ডার ব্যবহার করা হচ্ছে। যার ফলে সেতুতে কিছুদূর পর পর এক্সপানটেশন থাকবে না । এছাড়া ২০১৮ সালে পুরাতন সেতু তিনটি পুনর্বাসন কাজ শুরু করা হবে, যা ২০২১ সাল নাগাদ শেষ হবে।