'আওয়ামী লীগকে বার বার ক্ষমতায় আনতে হবে'

 
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'মনপুরাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগকে বার বার ক্ষমতায় আনতে হবে।' 
 
রবিবার উপজেলা অডিটোরিয়ামে নব নির্মিত আদালত ভবন উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব এমপির হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। 
 
IMG0
 
তিনি বলেন, 'সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার জন্য আগামী এক মাসের মধ্যে সহকারী জজ মনপুরা দেয়া হবে। দায়রা জজ আদালত স্থানান্তরের ব্যাপারে উদ্যোগ নেয়া হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাস দমনে কঠোরভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।'
 
বিশেষ অতিথি পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, 'মনপুরাকে আধুনিক উপজেলা হিসেবে গড়তে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। সব কাচা রাস্তা পাকা করেছি। স্কুল, কলেজ, বিভিন্ন অফিস-আদালতের পাকা ভবন নির্মাণ করেছি। এই এলাকায় কোনো কাচা রাস্তা থাকবে না। নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছি।'
 
সভায় আরও বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ মো. জহিরুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে এম শাহজাহান, সহ-সভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বিপক।